সড়ক দুর্ঘটনা রোধে দরকার সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা একটি বড় সামাজিক বিপর্যয়। এটি রোধে প্রয়োজন ব্যাপক গণসচেতনতা। এ জন্য সরকার কতিপয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় নিরাপদ সড়ক দিবসে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এসব কথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-সিলেট মহাসড়ককে শিগগিরই চার লেনে উন্নীত করা হচ্ছে। এ ছাড়া আগামী ১ নভেম্বর থেকে বিআরটিএর মাধ্যমে সড়ক নিরাপত্তামূলক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী বছর থেকে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সরকারিভাবে জেলা ও উপজেলায় পালনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিসচার কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল থেকে মুক্তাঙ্গন পর্যন্ত অনুষ্ঠিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন নিসচার কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বিজ্ঞপ্তি।