সড়ক দুর্ঘটনা রোধে মিলাদ ও সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে আল্লাহর রহমত কামনা করে গতকাল শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর রমজান মাতুব্বর পাড়ার বাসিন্দারা মহাসড়ক-সংলগ্ন স্থানীয় কবরস্থানের পাশে মিলাদ মাহফিলের আয়োজন করেন। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে নিরাপদে সড়ক পারাপার ও দুর্ঘটনা রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম প্রমুখ বক্তব্য দেন।
ঈদের দিন থেকে গত সোমবার পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কের উপজেলার উজানচর রমজান মাতুব্বর পাড়া ও নবুওছিমদ্দিন পাড়াসহ সড়কের আশপাশ এলাকায় সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়।
ইউএনও মো. ছরোয়ার হোসেন বলেন, পর্যায়ক্রমে সড়কের পাশে অবস্থিত সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী, এলাকাবাসী এবং অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা করা হবে।