সড়ক দুর্ঘটনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার দুপুরে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কের সোহাগীর হাটুলিয়ায় আঠারবাড়ী যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে হেলপারসহ ৩০ যাত্রী আহত হন। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব হোসেন (৩০) নামের এক ব্যক্তি মারা যান। তাঁর বাড়ি পাবনায়। তিনি ময়মনসিংহ সদর উপজেলা ব্র্যাকের কম্পিউটার প্রকৌশলী বলে জানা গেছে।