সড়ক দুর্ঘটনায় আইসিডিডিআরবি কর্মকর্তার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) কর্মকর্তা হাবিবুর রহমানের (৩২) আর কবিতা আবৃত্তি করা হলো না। চাঁদপুর শহরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক তথ্যমেলায় কবিতা আবৃত্তি করতে যাওয়ার পথে গত রোববার তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান।হাবিবুর রহমানের পারিবারিক সূত্র জানায়, আইসিডিডিআরবির মাঠ-গবেষণা সহকারী হাবিবুর রহমানসহ আবৃত্তি সংগঠন ‘কবিতাঙ্গন’-এর পাঁচ সদস্য ওই দিন সন্ধ্যার পর একটি সিএনজি অটোরিকশাযোগে মতলব থেকে চাঁদপুর যাচ্ছিলেন।