সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা গেছেন।শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, উপজেলার ধুনট রোড এলাকায় ৩ অক্টোবর সন্ধ্যায় ওই অজ্ঞাতনামা ব্যক্তি বাসের ধাক্কায় আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর পরনে ছিল খয়েরি রঙের চেক লুঙ্গি। মুখমণ্ডলে রয়েছে কাঁচা-পাকা চাপ দাড়ি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।