সড়ক দুর্ঘটনায় আহত পরিদর্শকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ পরিদর্শক আবদুল লতিফ ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার মারা গেছেন। তিনি নওগাঁ জেলায় কর্মরত ছিলেন। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালন করতে এসে তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। উত্তরা থানার পুলিশ জানায়, ১১ জানুয়ারি রাতে উত্তরা থানার জসীমউদ্দীন সড়কের মোড়ে একটি বাস পেছন থেকে লতিফকে (৪৭) ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উত্তরার বেসরকারি লুবানা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত বৃহস্পতিবার রাত একটার দিকে তিনি মারা যান।