সড়ক দুর্ঘটনায় আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিফাতের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত রিফাত আহমেদ
নিহত রিফাত আহমেদ

হেরে গেলেন রিফাত। সোমবার দুপুরে চিকিৎসকের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে চিরবিদায় নিলেন তিনি। গত শনিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় রিকশার সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহী রিফাতের। গুরুতর অবস্থায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

রিফাত আহমেদ (২২) শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের আলহাজ্ব ধনাই ব্যাপারী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনের ছেলে। তিনি আশুলিয়ায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র ছিলেন।

রিফাতের বাবার সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার সকালে বন্ধুদের সঙ্গে দেখা করতে রিফাত মোটরসাইকেল নিয়ে বের হন। পথে ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় একটি রিকশার সঙ্গে সংঘর্ষ হলে রিফাত রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয় হাসপাতালে থাকে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। গত দুই দিন রিফাতকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ (সোমবার) দুপুরে রিফাতের মৃত্যু হয়।