প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইজিবাইকের চাপায় মোজাম্মেল হক (৭) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার উচাখিলা ইউনিয়নের আমোদপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে ও স্থানীয় সিদ্দিকিয়া নুরানি মাদ্রাসার শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকেলে মোজাম্মেল উচাখিলা-লক্ষ্মীগঞ্জ সড়ক দৌড়ে পার হতে যাচ্ছিল। এ সময় সে ব্যাটারিচালিত যাত্রীবাহী ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে মারা যায়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম বলেন, নিহত ব্যক্তির পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ দেয়নি।