সড়ক দুর্ঘটনায় আহত সেই গাড়ি চালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিহত অধ্যাপক গোলাম হোসেনের গাড়িচালকও মারা গেছেন। গতকাল রোববার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চালক আকাশের মৃত্যু হয়। সোমবার গাজীপুরের গ্রামের বাড়ি থেকে ব্যক্তিগত গাড়িতে করে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন অধ্যাপক গোলাম হোসেন। পথে রাত সাড়ে আটটার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকায় রাস্তার পাশের একটি ট্রাককে ধাক্কা দেয় তাঁর গাড়ি। ওই দিনই গোলাম হোসেনের মৃত্যু হয়। গাড়ির চালক আকাশকে আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর মঙ্গলবার সন্ধ্যায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।