সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক কৃষ্ণারানী বসাক (৩২) গত মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার ছোট ভাই রাজীবের সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় টাঙ্গাইলের ধনবাড়ীর চনবাড়ী গাঙপাড় এলাকায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন কৃষ্ণা। তাঁকে প্রথমে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকার লালমাটিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকাল ১০টায় তিনি মারা যান।