প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর মোহনপুর উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় সাত র্যাব সদস্যসহ ১৭ জন আহত হয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দিন আহমেদ জানান, সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার খাড়ইল এলাকায় একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বিপরীত দিক থেকে আসা র্যাবের টহল পিকআপ ভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় র্যাবের গাড়ির চালকসহ সাতজন এবং লেগুনার চালকসহ ১০ যাত্রী আহত হন। পরে গুরুতর আহত র্যাবের সাত সদস্য ও লেগুনার চালকসহ চার যাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী র্যাবের অপারেশন কর্মকর্তা খালেদা বেগম জানান, র্যাবের টহল দল হরতালের দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।