সড়ক দুর্ঘটনায় আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল হক (৫২) ও কনস্টেবল আবদুর রাজ্জাক (৪৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় তাঁরা আহত হন। আহত সিরাজুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়ার পুলিশ লাইনস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কনস্টেবল আবদুর রাজ্জাক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। থানার আরেক এসআই আবু জাররা জানান, একটি মামলার তদন্ত শেষে তাঁরা দুজন মোটরসাইকেলে করে থানায় ফিরছিলেন। পথে অপর একটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনই মহাসড়কের ওপর ছিটকে পড়েন।