সড়ক দুর্ঘটনায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের রামপুর রাস্তার মাথা নামক স্থানে গতকাল বৃহস্পতিবার দুটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান জানান, হরতাল সত্ত্বেও গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন ধরনের প্রচুর গাড়ি চলাচল করেছে। দুপুর ১২টার দিকে ফেনী পৌরসভার রামপুর রাস্তার মাথা নামক স্থানে দুটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক, চালকের সহকারীসহ চারজন আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ড ভ্যান দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।