সড়ক দুর্ঘটনায় আহতদের সাহায্যের জন্য মাটির ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সাহায্যার্থে ‘নিরাপদ সড়ক চাই’-এর উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে মাটির ব্যাংক। শ্রীমঙ্গল, পানশী রেস্টুরেন্ট। ৩০ মে ২০১৮। ছবি: শিমুল তরফদার
ড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সাহায্যার্থে ‘নিরাপদ সড়ক চাই’-এর উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে মাটির ব্যাংক। শ্রীমঙ্গল, পানশী রেস্টুরেন্ট। ৩০ মে ২০১৮। ছবি: শিমুল তরফদার

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সাহায্যে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) উদ্যোগে উদ্বোধন করা হয়েছে মাটির ব্যাংক। সংগঠনটির তত্ত্বাবধানে মাটির ব্যাংকটি থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানে। এই ব্যাংকে যাঁর যাঁর সামর্থ্য অনুযায়ী টাকা রাখবেন। পরে এই টাকা একত্র করে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসায় ব্যয় করা হবে।

আজ বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পানি রেস্টুরেন্টে নিরাপদ সড়ক চাইয়ের শ্রীমঙ্গল উপজেলা শাখা আয়োজিত এক ইফতার মাহফিলে মাটির ব্যাংকটির উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাবেক স্বাস্থ্য পরিচালক হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, নিসচার শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।

আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রায়ই সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিরা অর্থাভাবে চিকিৎসা করাতে পারেন না। আমাদের এই মাটির ব্যাংকগুলো আমাদের সংগঠনের তত্ত্বাবধানে বিভিন্ন প্রতিষ্ঠানে রাখা হবে। সবার ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য একত্র করে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে।’