সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হাফিজা খাতুন (৩২) মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছেন।তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, রোববার রাত আটটার দিকে হাফিজা খাতুন কাজ শেষে উপজেলা সদর থেকে ভাড়া করা মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। বিনোদপুর বাজারের মোড়ে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির করার পর রাত নয়টার দিকে তিনি মারা যান।