সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার এলাকায় গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত রিটন মিয়াকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।নিহত দুজন হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান (৪২) ও তালজাঙ্গা ইউনিয়নের আবুল কাশেম (৩৮)। প্রত্যক্ষদর্শী পালাহার গ্রামের মোয়াজ্জেম হোসেন বলেন, একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি নান্দাইল চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। ঘটনার পরই বিক্ষুব্ধ লোকজন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন। ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।