সড়ক দুর্ঘটনায় ইতালীয় আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় পাওলো সিসিলি (৭৮) নামের ইতালির এক নাগরিক গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) এম এ আনোয়ার হোসেন জানান, পাওলো সিসিলি মাইক্রোবাসে করে ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিলেন। হরিপাড়া এলাকায় একটি ভটভটিকে সাইড দিতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন সিসিলিকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. নুর নেওয়াজ বলেন, ‘দুর্ঘটনায় সিসিলির ডান পায়ের ঊরুর হাড় ভেঙে গেছে। তিনি ডান হাত ও নাকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’