সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম ইয়াছিন আরাফাত। তিনি এইচএসসি পরীক্ষার্থী। এ ছাড়া দুর্ঘটনায় তাঁর সহপাঠী সিফাত গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ইয়াছিন ফতুল্লার পঞ্চবটীর গুলশান এলাকার মফিজুল ইসলামের একমাত্র ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইয়াছিন ও সিফাত নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। দুপুরে তাঁরা মোটরসাইকেলে শহরের চাষাঢ়া এলাকা থেকে পঞ্চবটীর বাসায় ফিরছিলেন। মাসদাইর এলাকায় পৌঁছালে সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যান তাঁদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। লোকজন ধাওয়া দিয়ে কাভার্ড ভ্যানের চালককে আটক করে।