সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কবির আহমঞ্চদ (৩৫) নামের অটোরিকশার এক চালক ঘটনাস্থলে নিহত ও চার স্কুলছাত্রীসহ আটজন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কবির আহমঞ্চদ সীতাকুণ্ডের উত্তর মাহমুদাবাদ এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।