সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের খাইয়ারা রাস্তার মাথায় গতকাল সোমবার বিকেলে ভোলা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ফেনী থেকে খাইয়ারা বাজারমুখী অপর একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত ও চালকসহ চারজন আহত হয়। আহত ব্যক্তিদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান ও অন্য দুজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন ফেনী সদর উপজেলার মধ্যম ফরহাদরগর গ্রামের কামাল হোসেন (৬৫), তাঁর স্ত্রী হোসনে আরা বেগম (৫৫) এবং তাঁদের মেয়ে লিজা (১৮)।
অপরদিকে গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর নামক স্থানে ঢাকামুখী একটি টেইলরের সঙ্গে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোচালক বাদল মল্লিক (৪৫) ঘটনাস্থলে নিহত হয়।