সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ১ আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘিবাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মধ্যম দুর্গাপুর গ্রামের মো. ওয়াজিউল্লাহর স্ত্রী শিরিনা আক্তার তাঁর দুই মেয়েকে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘিবাজার এলাকা পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা চট্টগ্রামগামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-৫৫০৫) তাঁদের ধাক্কা দেয়। ধাক্কায় ছোট মেয়ে মমতা আক্তার (৬) ঘটনাস্থলেই মারা যায়। এতে শিরিনা আক্তার (৩৫) ও তাঁর বড় মেয়ে তামান্না আক্তার (১০) আহত হয়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মমতা আক্তার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী। জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আবুল হাসান মিয়া দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।