সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় দুরুল (৩২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিঙা এলাকার গোলাম মোস্তফার ছেলে। এ সময় সঙ্গে থাকা আরোহী একই ইউনিয়নের চাঁপাই-মহেষপুর গ্রামের হানিফ (১৯) নামের এক যুবক আহত হয়েছেন। গোলাম মোস্তফা জানান, দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর নির্মাণাধীন সড়কে মোটরসাইকেল উল্টে গুরুতর আহত হন দুরুল ও হানিফ। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে দুরুলের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গোদাগাড়ীতে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।