সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের আবদুল্লাহ্পুরে গতকাল রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় জোবায়ের নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর একটার দিকে মোটরসাইকেলে চড়ে তিন বন্ধু জোবায়ের (২৭), আলমগীর (২৬) ও মিষ্টার (২৫) রাজেন্দ্রপুর থেকে আবদুল্লাহ্পুর যাচ্ছিলেন। তাঁরা মহাসড়কে একটি ট্রাককে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক জোবায়ের নিহত হন।