সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর-ঢাকা মহাসড়কের প্রেমতলা মোড়ে গতকাল মঙ্গলবার সকালে অটোরিকশা ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে সেলিম খান (৪০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি অটোরিকশার যাত্রী। দুর্ঘটনায় আহত তিনজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শরীয়তপুর শহর থেকে জাজিরাগামী একটি অটোরিকশার সঙ্গে প্রেমতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।