সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী আলম (৩৫) নিহত এবং কলিমুল ইসলাম (৪৫) মারাত্মক আহত হয়েছেন। তাঁদের দুজনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সিপাহীপাড়া গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গত বুধবার দুপুরে বাইসাইকেলযোগে আলম ও কলিমুল বাড়ি থেকে বোদা বাজারে আসছিলেন। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের মন্নাপাড়া ফিডমিল এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি বাস আরেকটি মিনিবাসকে অতিক্রম করার সময় তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলম নিহত হন। মারাত্মক আহত অবস্থায় কলিমুলকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পর বাসটি আটক ও চালকের বিচার দাবি করে স্থানীয় বিক্ষুব্ধ জনগণ দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।