সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার কাভার্ড ভ্যানের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল মান্নান (৪৫)। তিনি মহাদেবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে মহাদেবপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মান্নান। এ সময় ঢাকা থেকে খুলনাগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়ামিন উদ-দৌলা বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।