সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ-খালিয়াজুড়ি সড়কের সাতগাঁও নামক এলাকায় একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বশির মিয়া (৩৫) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের চালক জসীম উদ্দিন (৩২)।
গত শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বশিরের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরটিয়া গ্রামে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, বশিরের লাশ ওই রাতেই তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।