সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সামনে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার এক চালক নিহত ও আরেকজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান (২৩)। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালীর ভদ্র প্রামাণিকের ছেলে। এ দুর্ঘটনায় দুটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুলিশ ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, গ্যাস ফুরিয়ে যাওয়ায় চালক মেহেদী হাসান অপর একটি সিএনজিকে অটোরিকশাকে দড়ি দিয়ে পেছনে বেঁধে গ্যাস নেওয়ার জন্য কুষ্টিয়া থেকে ঈশ্বরদীতে আসছিলেন। পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ১ নম্বর ফটকের সামনে হানিফ পরিবহনের কুষ্টিয়াগামী একটি কোচের ধাক্কায় তাঁর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মেহেদী মারা যান। এ সময় পেছনে বাঁধা অচল অটোরিকশার চালক রনি আহমেদ আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।