সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-সৈয়দপুর সড়কের জেলা সদরের সংগলসী ইউনিয়নের ইকু জুটমিলের কাছে গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বাস উল্টে বাসের চালকের সহকারী আবু সাঈদ (২৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আট যাত্রী।
আবু সাঈদ সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট ডাঙ্গাপাড়ার ওবায়দুল ইসলামের ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস গতকাল বিকেল চারটার দিকে ওই স্থানে পৌঁছায়। এ সময় বাসটি বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আবু সাঈদ বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে নীলফামারী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আটজনকে উদ্ধার করে সৈয়দপুর এক শ শয্যা হাসপাতালে ভর্তি করে।
নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।