সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঘিওর-দৌলতপুর সড়কে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তাঁর নাম আমির হামজা (২৮)। তিনি দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের আবদুল মোন্নাফের ছেলে। পুলিশ জানায়, গতকাল বিকেলে আমির বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঘিওর উপজেলা সদরে যাচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে তেরশ্রী পয়লা মোড় এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।