সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাশিপুর নামক স্থানে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় শাহানা বেগম (৫০) নামের একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার নয়আনা-মাছপাড়া গ্রামের নাজমুল হকের স্ত্রী। এলাকাবাসী জানান, ভ্যানযোগে মোকামতলা বাজারে আসার সময় হঠাৎ শাহানা বেগম ভ্যান থেকে পড়ে যান। এ সময় বগুড়াগামী একটি বাস তাঁকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ বাসটি আটক করেছে।