সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় আহত আল-আমিন (১৬) নামের এক মাদ্রাসাছাত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার মারা গেছে। গত সোমবার বাগমারা-তাহেরপুর সড়কের সুলতানপুর মোড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত হয় সে। আহত হয়েছেন বেসরকারি সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তাসহ আরও তিনজন।
নিহত আল-আমিন গোপালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এবং গোপালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত ব্র্যাক কর্মকর্তা হামিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সন্ধ্যার দিকে গোপালপুর আলিম মাদ্রাসার আল-আমীনসহ দশম শ্রেণির তিন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিল। তাহেরপুর-শ্রীপুর সড়কের সুলতানপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্র্যাক কর্মকর্তার মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।