সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহর থানার রামপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আল মামুন (৪০) নামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান।নিহত মামুনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার তোড়াগড় গ্রামে।চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে রামপুরা এসি মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস মামুনকে চাপা দেয়। গুরুতর অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।