সড়ক দুর্ঘটনায় এসআই নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া মডেল থানার এসআই আরিফুল ইসলাম নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের আসাননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঝিনাইদহের মহেশপুরের পান্তাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছুটি শেষে গতকাল বিকেলে আরিফুল ইসলাম গ্রামের বাড়ি থেকে নিজ মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে আসাননগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।