সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার ইসলামিয়া কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মো. ইরান (১৭)। সে রহমান নগরের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বরিশাল নগরের টিটিসি এলাকার বাসিন্দা মো. আনিসুর রহমানের ছেলে। নিহত ইরান বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।