সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৪
পটুয়াখালী, গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় গত শুক্র ও শনিবার কলেজছাত্রসহ চারজন নিহত হয়। আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:পটুয়াখালী: পটুয়াখালী-কুয়াকাটা সড়কের বসাক বাজার এলাকায় শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের পাশে ছিটকে পড়লে আহত হয় এর চালক কলেজছাত্র আসাদুজ্জামান তুষার। আহত অবস্থায় তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানেই সে মারা যায়।গোপালগঞ্জ: কোটালীপাড়ায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলো বাসের হেলপার সদর উপজেলার গোবরা গ্রামের হাফিজ শেখের ছেলে আ. হাকিম (২০) ও আইসক্রিম বিক্রেতা শিশু লাইস শেখ (১২)।বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সিএনজি অটোরিকশার চাপায় এক কিশোর নিহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে।