সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গতকাল রোববার বাসের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। নীলফামারী সদর উপজেলায় গত শনিবার ট্রাকের চাপায় নিহত হয়েছে এক কলেজছাত্রী। নীলফামারী সদরের বালাপাড়া গ্রামের জগদীশ (২২) তাঁর স্ত্রী নিভা রানী (১৮) ও স্ত্রীর ভাতিজি কবিতা রানীকে (১৭) নিয়ে মোটরসাইকেলে চাঁদেরহাট ডিগ্রি কলেজে যাচ্ছিলেন। নটখানা এলাকায় একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে কবিতা রানী নিহত হয়। কবিতা চাঁদেরহাট ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। নীলফামারী সদর থানার ওসি জেড এম আসাদুজ্জামান বলেন, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের সদর উপজেলার মহিপুর এলাকায় গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।