সড়ক দুর্ঘটনায় কারারক্ষী ও স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল শনিবার দুটি সড়ক দুর্ঘটনার কারারক্ষী ও এক স্কুলছাত্র নিহত হয়েছে। একটির ঘটনায় পুলিশ একজন চালককে কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তিরা হলেন কারারক্ষী আশরাফ হোসেন (২৫) এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার আবদুল সালেক মিয়ার ছেলে এসএসসির ফলপ্রার্থী মো. আশিকুজ্জামান (১৬)।
আশরাফ হোসেন গাজীপুর সদর উপজেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর কারারক্ষী। তিনি জরুরি কাজে সহকর্মী মোক্তার হোসেনকে নিয়ে একটি মোটরসাইকেলে করে গতকাল দুপুর ১২টার দিকে কোনাবাড়ীতে আসেন। কোনাবাড়ী বাজার এলাকায় পেছন থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফ হোসেন মারা যান। মোক্তার হোসেন গুরুতর আহত হন। মোক্তারকে কোনাবাড়ী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি আটক এবং এর চালক দুলাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে।
এদিকে সকাল পৌনে আটটার দিকে আশিকুজ্জামান বাস থেকে নেমে নাওজোর এলাকায় মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। আশিকুজ্জামান এসএসসি পরীক্ষা শেষ করে গাজীপুরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিল।