সড়ক দুর্ঘটনায় কিশোরীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের আলী শহর বাজারের কাছে অটোবাইকের সঙ্গে ওড়না পেঁচিয়ে তানজিনা (১৩) নামের এক ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। জানা গেছে, রোববার তানজিনা তার ভাইয়ের বিয়ে উপলক্ষে পরিবারের সঙ্গে খালার বাড়ি বেড়াতে আসে। গতকাল লোহাজুরী থেকে অটোবাইকে তারা নিজেদের বাড়িতে রওনা দেয়। পথে ওই বাজারের কাছে তানজিনার ওড়না অটোবাইকের সঙ্গে পেঁচিয়ে গেলে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তানজিনা বেথইর রইছ মাহমুদ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।