সড়ক দুর্ঘটনায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র নাসিম আকরাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুরে নাসিম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর কলেজ মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাঁকে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে নেন। সেখানে শুক্রবার রাত আটটার দিকে নাসিম মারা যান।