সড়ক দুর্ঘটনায় কোরআনে হাফেজ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় মোটরসাইকেলে চড়ে ইসলামী মহাসমাবেশে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক আহম্মদ আলী (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহযোগী সিদ্দিকুর রহমান (৩০) আহত হন।মোটরসাইকেল আরোহী দুজনই উপজেলার চানপাড়া গ্রামের বাসিন্দা। নিহত আহম্মদ আলী কোরআনে হাফেজ বলে জানা গেছে।ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুর রাজ্জাক বলেন, ‘আমার গ্রামের দুজন ইসলামী মহাসমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন। হাসপাতালে নেওয়ার পথে আহম্মদ আলী মারা যান। আজ (গতকাল) দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর লাশ দাফন করা হয়েছে।’