সড়ক দুর্ঘটনায় গাড়িচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরায় গতকাল শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৩০) নামের এক গাড়িচালক নিহত হয়েছেন।ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহেদ আলী প্রথম আলোকে বলেন, যাত্রাবাড়ী পরিবহনের একটি বাসকে অন্য একটি পরিবহনের বাস পেছন থেকে ধাক্কা দিলে বাসটি খাদে পড়ে যায়। বাস থেকে লাফ দিয়ে নামার সময় চালক মারা যান। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। নিহত শহিদুল ইসলামের বাসা ডেমরার বাঁশেরপুল এলাকায়।