সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলা সদর মোড়ে গতকাল বুধবার বেলা ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় সাঈদা বেগম (৪৫)। নামের একজন নারী নিহত হয়েছেন। উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের সাঈদা বেগম তাঁর স্বামী আবদুল জলিল গাজীকে নিয়ে হেঁটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। উপজেলা মোড়ে একটি মোটরসাইকেল সাঈদা বেগমকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।