সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত স্বামী ও দুই সন্তান আহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বপ্না চাকমা (৩২) নামের একজন গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্বামী ও দুই সন্তান। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্বপ্না চাকমা পুলিশের নায়েক সন্তোষ চাকমার (৩৮) সহধর্মিণী। তাঁদের আহত সন্তানেরা হলো মেয়ে স্মরণিকা চাকমা (১০) ও ছেলে মিত্র চাকমা (২)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকির্যাসাধীন।সন্তোষ চাকমা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে কর্মরত। রাঙামাটির বরকল উপজেলার শুভলং এলাকায় তাদের গ্রামের বাড়ি।সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আরিফুর রহমান জানান, মিনি ট্রাকযোগে আসবাবসহ পরিবারের সদস্যদের নিয়ে সন্তোষ চাকমা নিজ জেলা রাঙামাটি যাচ্ছিলেন। ভোরে তাঁদের ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। চারজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকির্যাসক স্বপ্না চাকমাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।