সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি-দর্শনা সড়কের দোস্ত গ্রামে গত সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় সাহিদা খাতুন (৫২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সাহিদা গ্রামের সোনা মিয়া বয়াতির স্ত্রী।পুলিশসহ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সাহিদা আহত হন। গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে পথে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই সাহিদার লাশ দাফন করা হয়। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।