সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় গতকাল শনিবার সাতক্ষীরার তালা উপজেলায় ওমেলা রানী মালো নামের এক গৃহবধূ এবং বরিশালের উজিরপুরে সুজন খলিফা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ওমেলা রানী মালো (৩০) যশোরের কেশবপুরের সাগরদাড়ি গ্রামের ভবো মালোর স্ত্রী। আর সুজন খলিফা (৩২) উজিরপুরের ডাবেরকুল গ্রামের হোসেন খলিফার ছেলে।
বিকেল পাঁচটার দিকে কুমিরা-মাইকেল মধুসূদন সড়কের সেনপুর এলাকায় একটি ট্রলির সঙ্গে একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘের্ষ মাহিন্দ্রার যাত্রী ওমেলা রানী মালো। বিকেল তিনটার দিকে উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় একটি ট্রাক আরেকটি মাহিন্দ্রাকে ধাক্কা দিলে এর চালক সুজন মারা যান।