সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ ও রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।গোয়ালন্দ (রাজবাড়ী): চার বছর পর মালয়েশিয়া থেকে বাড়িতে ফিরছিলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামের আইনদ্দিন লস্করের ছেলে আজগর লস্কর (৪০)। রোববার সকালে বিমানবন্দরে নামার পর ভাড়া করা প্রাইভেট কার (চট্ট মেট্রো-খ-১১-০৩০৮) নিয়ে আজগর লস্কর পরিবারের কয়েকজনকে নিয়ে বাড়ির পথে রওনা দেন।গতকাল রোববার বেলা একটার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিলের কাছে একটি বাসের সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষে ঘটনাস্থলেই আজগরের স্ত্রী নাজমা খাতুন (৩০) ও বাবা আইনদ্দিন লস্কর (৬০) নিহত হন। এ ছাড়া মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আজগরের শ্বশুর আবদুর রাজ্জাক গাজী (৫৮) মারা যান। গুরুতর জখম আজগর লস্কর, আজগরের ছেলে সজীব লস্কর (১৫) ও অজ্ঞাত চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনাকবলতি বাসটি খাদে পড়ে যায়।ঝিনাইদহ: মহেশপুর-বাঘাডাঙ্গা সড়কের মতিলালপুরে গতকাল রোববার সকাল আটটার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালকের সহকারী মহসিন আলী নিহত হন। মহসিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলা গ্রামের মোনতাজ আলীর ছেলে।