সড়ক দুর্ঘটনায় চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলায় ষোল মাইল নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় একজন চালক নিহত ও কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে পেট্রলপাম্প স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত চালকের নাম জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, বগুড়া থেকে ঢাকাগামী জয়পুরহাট ট্রাভেলসের একটি বাস ওই সময়ে ষোল মাইল নামক স্থানে পৌঁছালে বগুড়াগামী অপর একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ একটি অপরটির মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের চালক মারা যান। দুই বাসের ১০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত লোকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।