সড়ক দুর্ঘটনায় চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা-যশোর সড়কের শতখালী এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নছিমনের চালক নুরুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।নুরুল ইসলাম মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের ইউনুচ মিয়ার ছেলে। বিকেল সাড়ে তিনটার দিকে ওই নছিমন শতখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।