সড়ক দুর্ঘটনায় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি সুব্রত কুমার দে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেব প্রথম আলোকে জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার শহরের রেনেসাঁ হোটেলের সামনে তাঁর মোটরসাইকেলকে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে সুব্রত কুমার কক্সবাজারের ইউনাইটেড ওয়েল নামের একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। তাঁর বাড়ি বাগেরহাটে।